সেপ্টেম্বর ঘিরে রাজনৈতিক নাটকের নতুন অঙ্ক: বদলাচ্ছে সমীকরণ
রাজনীতির মাঠে নতুন কোনো রূপরেখা তৈরি হচ্ছে কি না—তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনার বার্তা দিচ্ছেন বিশ্লেষকেরা।
ভিভিআইপি সুবিধার পুনর্বিন্যাস: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি নিরাপত্তা ও বিশেষ প্রোটোকল সুবিধা বাতিলের বিষয়ে জোরালো পদক্ষেপের আভাস পাওয়া যাচ্ছে।
টিকা কেলেঙ্কারি ও আইনি ব্যবস্থা: স্বাস্থ্য খাতের আলোচিত হামের টিকা কেলেঙ্কারি এবং শিশুদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনগত কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে ড. ইউনূস, নূরজাহান বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
দুদকের 'ফাস্টট্র্যাক' তদন্ত: অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাস্টট্র্যাক তদন্ত ও মামলা দায়েরের পথে হাঁটছে।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা: তথাকথিত ‘ইউনুস গ্যাং’ বা সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের বিদেশ গমনে বিধিনিষেধ আরোপের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
অর্থনৈতিক অনিয়মের ব্যবচ্ছেদ: বিগত মেয়াদের অর্থনৈতিক সিদ্ধান্ত ও আর্থিক খাতের প্রধানমন্ত্রী ভারত সফরের পরই সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে জোর আলোচনা চলছে। কূটনৈতিক মহল মনে করছে—বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং রাশিয়ার অবস্থান এক নতুন অক্ষে রূপ নিতে পারে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তনের বার্তা দিচ্ছে।
বারিধারায় অগ্নিকাণ্ড: শুধুই দুর্ঘটনা নাকি অলিখিত ধোঁয়াশা?
সম্প্রতি বারিধারায় পাকিস্তানি রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের বিষয়টি শর্ট সার্কিটের ফলেই ঘটেছে বলে উল্লেখ করা হলেও, জনমনে এবং প্রশাসনিক পর্যায়ে নানামুখী সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—ঘটনাটি নিছক অগ্নিকাণ্ড হলে সংশ্লিষ্ট ডিসিসহ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো কেন? এছাড়া কূটনৈতিক সৌজন্য ও নিয়মিত তথ্যের বাইরে রাষ্ট্রদূতের সর্বশেষ শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান রহস্যজনকভাবে আড়ালে রাখার বিষয়টি নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সব মিলিয়ে সেপ্টেম্বর মাস যে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মোড় ঘোরানো কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে, তা বলা বাহুল্য।
লেখক: আনোয়ারুজ্জামান চৌধুরী,রাজনীতিবিদ, মেয়র সিলেট সিটিকপোরেশন
সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ এক জাতি: ভেঙে পড়া টিকাদান সাফল্য থেকে দায়মুক্তির ছায়ায়। রোগতাত্ত্বিক মহামারী—বাংলাদেশে ২০২৬ সালের হাম ও ডেঙ্গু সংকট । পর্ব-১
সোনারবাংলার দিগন্তে কৃষিবিপ্লব: বাংলাদেশর পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী যাত্রা। যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির সোনালী স্পর্শ
একটি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান: কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও সরকার